Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না: সিদ্দিকুর রহমান

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট
অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না: সিদ্দিকুর রহমান

যারা অশান্তির কারণ হয়েছেন এবং আইনশৃঙ্খলা ভঙ্গ করেছেন, কেবল তাদেরই আইনের আওতায় আনা হবে। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সিদ্দিকুর রহমান।

রাজবাড়ীর নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও মরদেহ পোড়ানোর ঘটনায় নিরপরাধ কাউকে হয়রানি কিংবা গণগ্রেফতার করা হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন অতিরিক্ত ডিআইজি মো. সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, ‘একটি শান্তিপূর্ণ সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিতে পারেন। তবে যখন সেই সমাবেশ অশান্ত হয়ে ওঠে, তখন সবার সম্পৃক্ততা থাকে না। তাই সবাইকে আসামি করা বা গ্রেফতার করা আইনসঙ্গত নয়। যারা অশান্তির কারণ, যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করেছে, শুধু তাদেরই আইনের আওতায় আনা হবে। অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু রাসেল এবং গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

এলাকা: রাজবাড়ী
পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

অপরাধীদের কাউকেই ছাড় দেওয়া হবে না: সিদ্দিকুর রহমান

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার