Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বগুড়া-৭ সাবেক এমপি বাবলুর বিরুদ্ধে দুদক’র চার্জশিট, গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারির প্রার্থনা

BN DESK
28 December 2025, 09:52 PM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার: তথ্য গোপন করে জ্ঞাত আয় বর্হিভূতভাবে অবৈধ ৭৭ লাখ ৩৮ হাজার ২৭৭ টাকার সম্পদ অর্জনের দায়ে দুদকে’র দায়েরকৃত মামলায় বগুড়া-৭ (শাজাহানপুর- গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য মো: রেজাউল করিম বাবলু (৬৩) এর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বগুড়ার অবকাশকালীন সিনিয়র স্পেশাল জজ আদালতে এই অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযুক্ত আসামি বাবলু পলাতক থাকায় অভিযোগপত্রে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও হুলিয়া জারির জন্য প্রার্থনা করা হয়েছে। তিনি শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর আকন্দপাড়ার মৃত ময়েজ উদ্দিন গোলবাগীর ছেলে। উল্লেখ্য, দুদক হতে বগুড়া-৭ (শাজাহানপুর- গাবতলী) আসনের সাবেক সংসদ সদস্য মো: রেজাউল করিম বাবলুর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করে দুদক জেলা কার্যালয় বগুড়ায় গত ২০২৪ সালে তৎকালীন উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম দুর্নীতি দমন কমিশন আইনে এই মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে সহকারী পরিচালক মো: তারিকুর রহমান তদন্ত করেন এবং তিনি অন্যত্র বদলি হওয়ায় মামলাটির তদন্তভার সহকারী পরিচালক মো: জাহিদুল ইসলামের উপর অর্পণ করা হয়। তদন্তকারী কর্মকর্তা দুদক’র সহকারী পরিচালক জাহিদুল ইসলাম তদন্তশেষে তথ্য গোপন করে জ্ঞাত আয় বর্হিভূতভাবে অবৈধভাবে ৭৭ লাখ ৩৮ হাজার ২৭৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ পাওয়ায় আসামি মোঃ রেজাউল করিম বাবলুকে দুর্নীতি দমন কমিশন আইনে অভিযুক্ত করে গত ২১ ডিসেম্বর অভিযোগপত্র আদালতে দাখিল করেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বগুড়া-৭ সাবেক এমপি বাবলুর বিরুদ্ধে দুদক’র চার্জশিট, গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারির...

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার