Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আকিবকে আহ্বায়ক ও সাকিবকে সদস্য সচিব করে বগুড়া সদর ছাত্রদলের কমিটি গঠন

BN DESK
22 December 2025, 08:01 PM পড়তে ১ মিনিট

জুলাই যোদ্ধাদের নিয়ে বগুড়া সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রেদওয়ানুল ইসলাম আকিব আহ্বায়ক, কাওসার হাবীব সাকিব সদস্য সচিব এবং এমদাদুল হোসাইনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

১০১ সদস্যবিশিষ্ট কমিটিতে এমএ কাশেম, জাকির হোসেন, সাইদুর রহমান, মিল্লাত হোসেন, তানজিমুর রহমান, হাসুরে জনি, রনি মিয়া, নুরুল আমিন, সাদিদ আহমেদ, মুন ইসলাম, রাজ বাবু, জেমি আকতার, আব্দুল লতিফ, আল আমিনসহ ৯১ জন যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। সদর উপজেলা শাখার আহ্বায়ক জুলাইযোদ্ধা রেদওয়ানুল ইসলাম আকিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

এর আগে গত শনিবার নবগঠিত কমিটি অনুমোদন দেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। সুপারিশ করেন জেলা শাখার সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

আকিবকে আহ্বায়ক ও সাকিবকে সদস্য সচিব করে বগুড়া সদর ছাত্রদলের কমিটি গঠন

B
BN DESK | 22 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার