Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আগামী জাতীয় সংসদ নির্বাচন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে -সাবেক এমপি কাজী রফিক

BN DESK
04 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট
আগামী জাতীয় সংসদ নির্বাচন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে -সাবেক এমপি কাজী রফিক

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-১ আসনের সাবেক এমপি আলহাজ কাজী রফিকুল ইসলাম বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। এতে কোনও সন্দেহ নেই। এ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। সেই সাথে আমাদের সর্বদা সজাগ থাকতে বলেছেন। বারবার আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয়েছে। আগামীতেও হওয়ার শঙ্কা রয়েছে। গত ফ্যাসিস্ট সরকার বারবার বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র করেছে। তাদের সেই ষড়যন্ত্র কখনোই সফল হয়নি। তাদের জন্য আমাদের সজাগ থাকতে হবে। আমাদের দেশের সাধারণ জনগণই বিএনপি’র কর্মী। সারিয়াকান্দিতে যতো উন্নয়নমূলক কাজ হয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ হয়েছে, সেতু নির্মাণ হয়েছে, রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, নদী ভাঙন রোধে কাজ হয়েছে, তা একমাত্র বিএনপি’র সময়েই হয়েছে। জিয়ার জন্মভূমির কারণেই গত ফ্যাসিস্ট সরকার বগুড়ায় কোনও উন্নয়ন করেনি। বগুড়াকে সবসময় বঞ্চিত করে রাখা হয়েছে। যত উন্নয়ন তা গোপালগঞ্জে করা হয়েছে।

তিনি আজ বৃহস্পতিবার বিকেলে সারিয়াকান্দি সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন, উপজেলা তাঁতী দলের সভাপতি আবুল কালাম আজাদ লাবলু, উপজেলা কৃষক দলের সভাপতি খাদেমুল হাসান পিন্টু প্রমুখ। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

আগামী জাতীয় সংসদ নির্বাচন মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে -সাবেক এমপি কাজী রফিক

B
BN DESK | 18 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার