Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আদমদীঘিতে বাসার ছাদে বস্তায় আদা  চাষে সাফল্য দেখছেন মামুন 

BN DESK
20 November 2025, 08:41 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ সখের বসে বাসার ছাদে সারি সারি সাজানো বস্তায় আদার চাষ করে সাফল্য দেখছেন সৌখিন কবির আহমেদ মামুন। লাভজনক হওয়ায় নিজ বাসার ছাদে এমন ব্যতিক্রমী উপায়ে আদা চাষ করে তাক লাগিয়েছেন বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের সৌখিন কবির আহমেদ মামুন।

তিনি প্রতি বছর বাসার ছাদে হরেক রকম সবজি, পেয়াজ, রসুন চাষ করে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবার ব্যতিক্রমী পদ্ধতিতে আদা চাষ করে আবারও আলোচনায় এসেছেন তিনি। শতাধিক বস্তায় প্রথমবারের মতো এই আদা চাষ করেছেন। এতে তার প্রায় ৫ হাজার টাকা খরচ হলেও ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করেছেন তিনি। এমন উপায়ে আদা চাষ দেখে অনেকের আগ্রহ বাড়ছে।

জানা যায়, স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষিতে আদা চাষ বাড়ছে। বাসা বাড়ির আঙিনা, ছাদ, অনাবাদি ও পতিত জমিসহ বিভিন্ন জায়গায় বস্তায় কিংবা টবে মাটি ভরে আদা চাষ করা যায়। মসলা ও ভেষজ ওষুধ হিসেবে আদা ব্যবহার হওয়ায় বাজারে এর দামও বেশ চড়া। তাই পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাণিজ্যিক ভাবে বাড়তি লাভের আশায় কবির আহমেদ মামুনের আদা চাষ পদ্ধতি অনুকরণীয় দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কবির আহমেদ মামুন জানান, তার বাসার ছাদ ছাড়াও সামনের আঙিনায় বস্তায় আদা চাষ করেছেন। প্রতি বস্তায় মাটি সংগ্রহ, সার ও শ্রমিক খরচসহ ৬০ টাকার মতো খরচ হয়। চলতি বছরের মে মাসে এই আদার চাষাবাদ শুরু করেছেন তিনি। আবহাওয়া ঠিক থাকলে কিছুদিনের মধ্যে আদা তুলে নিজের চাহিদা ছাড়াও বাজারজাত করতে পারবেন। এই আদা বিক্রি করে বিনিয়োগের প্রায় তিনগুণের বেশি লাভ হবে বলে তিনি দাবি করেন। 

আদমদীঘি উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, কবির আহমেদ মামুনের বাসার ছাদে ও আঙিনায় ব্যতিক্রমী বস্তায় আদা চাষ কার্যক্রম সম্পর্কে জেনেছি। এর আগে তিনি বাসার ছাদে পেয়াজ, রসুন বিভিন্ন সবজি চাষ করে সবাইকে তাক লাগিয়ে ছিলেন। এবার আদা চাষ করে আবারও দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি আরও জানান, বস্তায় আদা চাষ করলে অনেক সুবিধা। মাটিতে আদা চাষ করলে অনেক সময় কন্দপঁচা রোগে আক্রান্ত হয়।

ফলে একটি আদার গাছে এ রোগ দেখা দিলে পুরো জমির আবাদ ক্ষতিগ্রস্থ হয়। আর বস্তায় আদা চাষ করলে এ রোগ দেখা দিলেও শুধুমাত্র সেটি সরিয়ে নিলেই বাকি আবাদ ভালো থাকে। বস্তায় আদা চাষে কীটনাশক এবং পানি লাগে অনেক কম। ফলে যে কোনো স্থানে আদা চাষ করা সম্ভব। পাশাপাশি কেউ চাইলে বাসার ছাদে, ব্যালকনি এবং বাড়ির সামনে পরিত্যক্ত স্থানেও চাষ করতে পারেন।

 

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

আদমদীঘিতে বাসার ছাদে বস্তায় আদা  চাষে সাফল্য দেখছেন মামুন 

B
BN DESK | 20 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার