Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

আমরা ক’জন শিল্পী গোষ্ঠির নবান্ন উৎসব ‘নতুন ধানে ভাত রেঁধেছি’ অনুষ্ঠিত

BN DESK
16 November 2025, 10:41 PM পড়তে ১ মিনিট

আজ রোববার (১৬ নভেম্বর) বিকেল ৪ টায় বগুড়া শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে আমরা ক'জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর আয়োজনে নবান্ন উৎসব ‘নতুন ধানে ভাত রেঁধেছি’ সংগঠনের সভাপতি আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নবান্ন উৎসবে আমরা ক'জন শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথি ও শিল্পীদের চিড়া, মুড়ি, মুড়কি, মোয়া, খই, শীতের পিঠা দিয়ে আপ্যায়ন করানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আমরা ক'জন শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক শিশু শিল্পীদের মুখে নতুন ধানের খাবার তুলে দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। তিনি বলেন নবান্ন উৎসবের সঙ্গে মিশে আছে বাঙ্গালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটা, আর সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করে পালিত হয় নবান্ন উৎসব। বাঙালির বারো মাসে তেরো পার্বন এ যেন হৃদযন্ত্রের বন্ধনকে আরও গাড় করার উৎসব।

নবান্ন কথন পর্বে অংশগ্রহণ করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, সহকারী পরিচালক জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার কৃষ্ণ কুমার শীল, ডা. নাজনিন সুমাইয়া, মোঃ খালেকুজ্জামান প্রমুখ। নবান্ন উৎসবে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় আমরা ক'জন শিল্পী গোষ্ঠী ও ঋদ্ধ সৃজন এর শিল্পীদের পরিবেশনায় বাংলার লোকজো গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠানে আগত দর্শক ও অতিথিদের অনুষ্ঠান শেষে নবান্নর খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

আমরা ক’জন শিল্পী গোষ্ঠির নবান্ন উৎসব ‘নতুন ধানে ভাত রেঁধেছি’ অনুষ্ঠিত

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার