Logo
ট্রেন্ডিং: খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ বগুড়ার গাবতলী খালেদা জিয়ার মৃত্যুতে কাঁদছেন বগুড়ার আপামর মানুষ ‘খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিন’ খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি

আসন বহালের দাবি বাগেরহাটে ফের ৩ দিনের হরতালের ডাক

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
আসন বহালের দাবি বাগেরহাটে ফের ৩ দিনের হরতালের ডাক

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে ফের তিনদিন হরতালের ডাক দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। গত ৬ তারিখে ডাকা দুদিনের হরতালসহ পাঁচ দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা।

এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম, জেলা জামায়েতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম, জেলা জামায়েতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস আলী, জামায়েতের যুব বিভাগের প্রধান শেখ মঞ্জুরুল হক রাহাত, বিএনপি নেতা সর্দার লিয়াকত আলীসহ সর্বদলীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

কর্মসূচি অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস-আদালতে অবস্থান কর্মসূচি এবং সোম, মঙ্গল ও বুধবার টানা তিনদিন প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।

এলাকা: বাগেরহাট
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আসন বহালের দাবি বাগেরহাটে ফের ৩ দিনের হরতালের ডাক

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার