Logo
ট্রেন্ডিং: জামায়াত জোটে ৫০ আসন চায় নাহিদরা, এনসিপিতে ভাঙনের সুর মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান নাটোরের সিংড়ার ফুটপাতে জমজমাট শীতের কাপড় বেচাকেনা প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না শিক্ষক-কর্মচারীরা

ইসলামি বইমেলা শুরু শনিবার

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট
ইসলামি বইমেলা শুরু শনিবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল শনিবার শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ পূর্ব চত্বরে এ মেলা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ বইমেলার উদ্বোধন করবেন।

বইমেলা আগামীকাল শনিবার থেকে ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে বইমেলা চলবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। মাসব্যাপী এ মেলায় দেড় শতাধিক স্টল স্থান পাবে। পাশাপাশি মিশর, লেবানন ও পাকিস্তান থেকে পাঁচটি আন্তর্জাতিক স্টল এবারের বইমেলায় অংশগ্রহণ করবে।

মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণাধর্মী বই পাওয়া যাবে। এছাড়া প্রতিদিন লেখক, পাঠক ও প্রকাশকদের অংশগ্রহণে থাকবে ইসলামি সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা ও নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।

শিশু চত্বর, মিডিয়া কর্নার, তথ্যকেন্দ্রসহ নারীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও থাকবে এ বইমেলায়। ইসলামিক ফাউন্ডেশনের স্টলে এবং বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহে প্রকাশিত সব বইয়ে দেওয়া হবে ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিশন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

ইসলামি বইমেলা শুরু শনিবার

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার