Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় ২ হাজার বিঘা জমি এখন অনাবাদি

BN DESK
27 December 2025, 11:16 PM পড়তে ১ মিনিট

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় ৪ গ্রামের প্রায় ২ হাজার আবাদি জমি এখন অনাবাদি হয়ে পড়ে থাকায় জমি মালিকদের মাঝে হতাশা দেখা দিয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার সোনাখাড়া ইউনিয়ন ও ধুবিল ইউনিয়নের ৪ গ্রামের প্রায় ২ হাজার আবাদি জমি দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে এখন অনাবাদি হয়ে পড়ে আছে।

যার ফলে প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে হতাশা দেখা দিয়েছে। আর যেখানে সেখানে আবাদিতে পুকুর খনন করায় পানি নিষ্কাশনের গতিপথ বন্ধ হয়ে গেছে মর্মে অভিযোগ করেন প্রান্তিক পর্যায়ের কৃষকেরা। ক্ষতিগ্রস্থ ৪ গ্রাম হলো- শ্রীরামপুর, গোপালপুর, কলিয়া ও গোপিনাথপুর।

এখানকার স্থানীয় কৃষক ও ক্ষতিগ্রস্থ জমির মালিক আব্দুল কুদ্দুস সরকার, করিম তালুকদার, খলিলুর রহমান, আব্দুল হাদি তালুকদার ও রেজাউল করিম জানান, দীর্ঘ ৮ বছর হলো আমাদের এই জমিতে শুধু বছরে এক ইরি, বোরো ধান চাষাবাদ হয়। আর আমন ধান চাষাবাদ হয় না। তার বড় কারণ হলো জলাবদ্ধতা। বৃষ্টি মৌসুমে সামান্য বৃষ্টি হলেই এমন জলাবদ্ধতা সৃষ্টি হয়।

আর প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা আরো বেড়ে যায়। আর এই জলাবদ্ধতা দীর্ঘদিন থাকায় আমরা এই জমি চাষাবাদ করতে পারি না। এব্যাপারে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জাব্বার জানান, গত ৩ মাস আগে জলাবদ্ধতা স্থান উপজেলা প্রশাসন সহ আমরা পরিদর্শন করেছি।

আগামীতে জলাবদ্ধতা দূরীকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: আবদুল খালেক পাটোয়ারী এর কাছে জানতে চাওয়া হলো তিনি বলেন, জলাবদ্ধতা নিরাসন কল্পে প্রয়োজনীয় পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় ২ হাজার বিঘা জমি এখন অনাবাদি

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার