Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ইয়াকুবিয়া স্কুলের টাকায় গাড়ি ক্রয়, স্কুলের সভাপতি রবিন ও প্রধান শিক্ষক শাহাদতের বিরুদ্ধে মামলা 

BN DESK
30 November 2025, 08:10 PM পড়তে ১ মিনিট

কোর্ট রিপোর্টার : প্রতারণা ও বিশ্বাস ভঙ্গ করে টাকা আত্মসাতের অভিযোগ এনে বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বগুড়া পৌর (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন এবং ওই প্রতিষ্ঠানের বরখাস্তকৃত প্রধান শিক্ষক শাহাদৎ হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। বগুড়ার রহমান নগরের শেখ নাসির উদ্দিনের ছেলে মহিউদ্দিন বাদি হয়ে ওই দুইজনকে আসামি করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে এই মামলা দায়ের করেন।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান ঘটনার বিষয়ে পুলিশ কর্মকর্তার মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা শিক্ষা অফিসার প্রতি নির্দেশ দেন। আগমী ৫ জানুয়ারি  প্রতিবেদন প্রাপ্তির জন্য আদালতে দিন ধার্য্য করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বাদি মহিউদ্দিনের মেয়ে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। আসামি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নামে প্রিমিয়ার ব্যাংকে হিসাব নম্বর থেকে বিগত ২০২২ সালের ৩১ আগস্ট কমিটির রেজুলেশন ছাড়া বেআইনিভাবে প্রতারণা মাধ্যমে জনৈক ইউসুফ আলীর মাধ্যমে ৪০ লাখ টাকা উত্তোলন করে উন্নয়নের কোন কাজ না করে টাকা আত্মসাত করেন।

এছাড়াও ওই আসামিরা গত বছরের ১২ ফেব্রুয়ারি আসামি শাহাদৎ হোসেনের নামে ব্যক্তিগত দেখিয়ে  ৩৫ লাখ টাকা দিয়ে (ঢাকা-মেট্টো-চ-১২-৩৭৩৫) মাইক্রোবাস কিনে প্রতারণাসহ বিশ্বাস ভঙ্গ করেছে মর্মে অভিযোগে উল্লেখ করা হয়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

ইয়াকুবিয়া স্কুলের টাকায় গাড়ি ক্রয়, স্কুলের সভাপতি রবিন ও প্রধান শিক্ষক শাহাদতের বিরুদ্ধে মামলা 

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার