Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ঈশ্বরদী থেকে কলেজ ছাত্রীকে অপহরণ করে নাটোরে এসে ধরা

BN DESK
02 December 2025, 06:34 PM পড়তে ১ মিনিট

নাটোর প্রতিনিধি : নাটোরে শিক্ষার্থীদের সড়ক অবরোধে আটকা পড়ে অপহরণের হাত থেকে রক্ষা পেলেন এক কলেজ শিক্ষার্থী। পরে জনতা অপহরণকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। গতকাল সোমবার দুপুরে শহরের চকরামপুর এলাকায় শের-ই বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, সোমবার সকালে কোচিংয়ের জন্য রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে নতুন রুপপুরের বাসা থেকে বের হন ওই শিক্ষার্থী। এরপর সিএনজি অটোরিকশায় ঈশ্বরদী রেলস্টেশনে যাওয়ার সময় বাঘল এলাকায় গতিরোধ করে শাকিল নামের স্থানীয় এক যুবক। পরে তাকে জোর করে প্রাইভেট কারে তুলে নাটোরে আসার সময় শিক্ষার্থীদের সড়ক অবরোধের কবলে পড়ে কারটি।

এ সময় ওই ছাত্রী চিৎকার করলে অবরোধে থাকা লোকজন শাকিলকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এসময় উদ্ধার করা হন ওই ছাত্রীকে। পরে ঈশ্বরদী থানা পুলিশ ও অপহৃতার অভিভাবকদের দেয়। গ্রেফতার শাকিলের বিরুদ্ধে অস্ত্র মামলাসহ ঈশ্বরদী থানায় ৩টি মামলা রয়েছে।

এলাকা: নাটোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

ঈশ্বরদী থেকে কলেজ ছাত্রীকে অপহরণ করে নাটোরে এসে ধরা

B
BN DESK | 02 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার