Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

উত্তরের তিন জেলা থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি

BN DESK
06 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : শ্রমিকদের ন্যায্য বেতনসহ একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। তবে অভ্যন্তরীণ রুটের লোকাল বাস চলাচল করছে।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। তবে হানিফ কেটিসি ও একতা পরিবহন চলাচল করছে। শ্রমিকরা জানান, বিগত ১৫ বছর ধরে বাস চালক ও শ্রমিকদের বেতন না বাড়ানোয় এ ধর্মঘট। সোমবার ভোর থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ রুটে বাস চলাচল করবে না।

প্রসঙ্গত, এর আগে একই দাবিতে একদিনের জন্য বন্ধ ছিলো রাজশাহী-ঢাকা রুটের বাস। তাতেও দাবি আদায় না হওয়ায় বাস শ্রমিকরা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

উত্তরের তিন জেলা থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তি

B
BN DESK | 22 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার