Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

একটুখানি বৃষ্টি হলেই জমে থাকে পানি

BN DESK
11 November 2025, 11:00 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া। আর বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা। এই সাতমাথাকে কেন্দ্র করে আবর্তিত হয় এই জেলা তথা উত্তরাঞ্চলের যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্য। সেই সাতমাথাতে একটুখানি বৃষ্টি হলে জমে যায় পানি। আর ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধ এতো এখানে নিত্যকার ঘটনা। অভিভাবকহীন এক শহরের যাবতীয় অনিয়মের চিহ্ন নিয়ে জেগে আছে সাতমাথায়।

অস্বস্তির যানজটে শহরের নগর জীবনকে আরও দুর্বিষহ করেছে অবৈধ অটোরিকশা চালকদের বেপরোয়া আচরণ। এই শহরে নেই যেন কোন ট্রাফিক ব্যবস্থা। এর সাথে বাড়িত দুর্ভোগ বৃষ্টির একটু পানি। সাতমাথায় সদ্য স্থাপিত জুলাই ৩৬ স্মৃতিস্তম্ভের সামনের অংশটুকু যেন এক অস্থায়ী নোংরা, কাদার জলাশয়। বীরশ্রেষ্ঠ স্কয়ারের দক্ষিণ পাশের অংশটুকু যেন পানি রাখার নির্দিষ্ট স্থান। আর পৌর সপ্তদী মার্কেট ঘেঁষা স্টেশন রোডের ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি যেন মশার প্রজনন কেন্দ্র। ফুটপাত দখলের পর রাস্তারও দখল হারিয়েছে এই শহর। সাতমাথার নোংরা, কাদা আর ময়লাযুক্ত পানিতে স্বাভাবিক নগর জীবন এখানে এসে থমকে যায়। প্রধান পোস্ট অফিসের সামনের জলবদ্ধতা দীর্ঘ সময়ের, অথচ এর স্থায়ী কোন সমাধান হয়নি আজও। জিলা স্কুলের সামনে শুষ্ক মৌসুমে পানি জমে থাকে। ড্রেনের ময়লা পানি উপচে পড়ে গুরুত্বপূর্ণ এই অংশে এসে দীর্ঘদিন ধরে জমে থাকলেও নজর নেই কারো। স্টেশন রোডের মশার প্রজনন ক্ষেত্র মনে হয় ইচ্ছে করেই জিইয়ে রেখেছে পৌর কর্তৃপক্ষ। ওই অংশের ফুটপাত দিয়ে হাঁটারও উপায় নেই। ফল ব্যবসায়ীদের অবৈধ দখলে চলাচল করাই যেন দায়।

বগুড়া পৌর কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে সপ্তপদী মার্কেটের দক্ষিণ পাশের ব্যস্ততম রাস্তার প্রায় অর্ধেক ড্রেনের ময়লা পানিতে পূর্ণ থাকে সব সময়। ময়লা পানির নিচে ভাঙ্গাচোরা রাস্তা হওয়ায় কোন গাড়ি অংশ দিয়ে চলাচল করতে পারে না। এতে সাতমাথা অভিমুখের গাড়িগুলো যানযটে থাকছে দীর্ঘ সময়। ড্রেনের ময়লা পানি কারণে মার্কেটে আসা মানুষদেরও পড়তে হচ্ছে বিব্রতকর অবস্থায়। সাতমাথার সবগুলো রাস্তা-ফুটপাত যেমন অবৈধ দখলে জর্জরিত তেমনি শহরের জীবনকে দুঃসহ আর দুর্বিষহ করেছে জমে থাকা ময়লা ও কাদাযুক্ত পানি। নোংরা, আবর্জনা মারিয়ে সাতমাথার সাথে অন্যান্য সড়কেও চলাচল করাও বড় চ্যালেঞ্জ।   

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

একটুখানি বৃষ্টি হলেই জমে থাকে পানি

B
BN DESK | 21 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার