Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

এসপি নিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনাস্থা জানিয়ে নওগাঁয় শিক্ষার্থীদের প্রতিবাদ

BN DESK
30 November 2025, 11:15 PM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি : ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনাস্থা জানিয়ে নওগাঁয় প্রতিবাদ সভা এবং সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহিদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁয় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থী আরমান হোসেন, ফজলে রাব্বি, রাফি রেজুয়ান, সাদনান সাকিব, মেহেদী হাসান, রাফিউল বারি রাজনসহ অন্যরা বক্তব্য রাখেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, লটারি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ সুপার (এসপি) নিয়োগ সম্পন্ন হয়েছে যা মৌখিকভাবে জানালেও এই সম্পূর্ণ প্রক্রিয়া সংবাদ মাধ্যমে প্রকাশিত না হওয়ায় জনমনে নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে। লটারির সময় সাংবাদিকদের উপস্থিত রাখার কথা বলা হলেও সেখানে কোন সাংবাদিককে রাখা হয়নি। ফলে পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে।

বক্তারা আরও বলেন- আমরা মনে করি বিসিএস ক্যাডারে কর্মরত সকল কর্মকর্তায় মেধাবী ও যোগ্যতাসম্পন্ন। সেজন্য স্বরাষ্ট্র উপদেষ্টা কোন মানদণ্ডে যোগ্যতা নির্ধারণ করেছেন এটিও স্পষ্ট করেননি। পূর্বের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় দক্ষতা থাকা সত্ত্বেও কয়েকজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়নি, যা মাঠপর্যায়ের প্রশাসনকে অবাক করেছে এবং একই সাথে বিতর্কিত কিছু জেলার পুলিশ সুপারকে (এসপি) নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ একটি রাজনৈতিক দলের সুপারিশে হয়েছে।

আমরা জানতে পেরেছি যে সময় লটারি কার্যক্রম পরিচালিত হয় সেই সময় স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না। তাদের উপস্থিতি ছাড়া এই নিয়োগ সম্পূর্ণ অবৈধ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে ৬৪ জেলায় যে পুলিশ সুপার (এসপি) নিয়োগ হয়েছে তা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে এবং পক্ষপাতমূলক একটি নির্বাচন হবে। পরে নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।

এলাকা: নওগাঁ নওগাঁ সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

এসপি নিয়োগে স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনাস্থা জানিয়ে নওগাঁয় শিক্ষার্থীদের প্রতিবাদ

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার