Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ওসমান হাদি হত্যার প্রতিবাদে বগুড়ায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

BN DESK
19 December 2025, 08:12 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে ও এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বগুড়ায় বায়তুল মোকাররম সেন্ট্রাল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে সাধারণ ছাত্র জনতা।

আজ (শুক্রবার) জুমার নামাজ শেষে ‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে’ এ মিছিল করা হয়।

বিক্ষোভ কর্মসূচির শুরুতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় ছাত্র জনতাকে ।  তারা স্লোগানে বলেন, ‘আমি কে তুমি কে, হাদি, হাদি,’ ‘ভারতীয় আগ্রাসন ভেঙে দাও গুড়িয়ে দাও’,আওমীলীগের সন্ত্রাসীরা হুশিয়ার সাবধান।

এ সময় মিছিলে উপস্থিত থাকতে দেখা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক জাকিরুল, আজিম উদ্দিন, নেহাল, শহীদ সৈকতের মা,ও মিজান হাসান মোল্লা, মিজানুর রহমান পলাশ,আরাফাতসহ আরও অনেককে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ঢাকা-৮ আসনের স্বত্রন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর আরও উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল মারা যান তিনি। 

হাদির মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পরই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুরু হয় বিক্ষোভ। ওই বিক্ষোভ থেকেই আজ জুমার পর সব মসজিদ থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেওয়া হয়।

ওসমান হাদির মরদেহ আজ সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহিদ ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

ওসমান হাদি হত্যার প্রতিবাদে বগুড়ায় ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

B
BN DESK | 19 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার