Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

কক্সবাজারে যুবকের পায়ুপথ থেকে ২ হাজারটি ইয়াবা উদ্ধার

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 06:00 AM পড়তে ১ মিনিট
কক্সবাজারে যুবকের পায়ুপথ থেকে ২ হাজারটি ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পায়ুপথে ইয়াবা পাচারের অভিযোগে জাহাঙ্গীর আয়েস (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার য়ুপথ থেকে মোট ১ হাজার ৯৮২টি ইয়াবা উদ্ধার হয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন এসব তথ্যটি নিশ্চিত করেছেন। তার আগে রোববার বেলা ৩টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আয়েস টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল রাজ্জাকের ছেলে। 

বিজিবি সূত্র জানায়, গতকাল বিকেলে সিএনজিচালিত অটোরিকশাটি হোয়াইক্যং বিজিবির তল্লাশিচৌকি (চেকপোস্ট) পৌঁছালে বিজিবি সদস্যরা বাহনটিকে তল্লাশির জন্য থামান। এ সময় যাত্রীবেশে থাকা জাহাঙ্গীর আয়েসকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক শরীরের পায়ুপথে ইয়াবা লুকিয়ে রাখার কথা স্বীকার করেন। পরে বিজিবির সদস্যরা এক্স-রে করে ইয়াবার প্যাকেট থাকার বিষয়ে নিশ্চিত হন। এসব ইয়াবা টেকনাফ থেকে কিনে কক্সবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।

জানতে চাইলে লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, মাদক চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কক্সবাজারে যুবকের পায়ুপথ থেকে ২ হাজারটি ইয়াবা উদ্ধার

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার