Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

কসবায় নিখোঁজের একদিন পর খালে মিললো শিশুর মরদেহ

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট
কসবায় নিখোঁজের একদিন পর খালে মিললো শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের একদিন পর খাল থেকে আবদুল্লা-(৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ির পাশের খাল থেকে তার লাশ উদ্ধার হয়।

নিহত শিশু আবদুল্লাহ উপজেলার কুটি ইউনিয়নের দক্ষিণখার গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে তার নানার বাড়ি গোবিন্দপুর গ্রামে থাকত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কায়েমপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) আবদুল মতিন জানান, রোববার বিকেল তিনটা থেকে আবদুল্লাহ নিখোঁজ ছিলো। অনেক খোঁজাখুঁজি করা হলেও তাকে পাওয়া যায়নি। সোমবার সকালে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের জানান,  এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কসবায় নিখোঁজের একদিন পর খালে মিললো শিশুর মরদেহ

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার