Logo
ট্রেন্ডিং: বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ আট দল বগুড়ার ধুনটে ছাত্রলীগ নেতা গ্রেফতার প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে তারেক রহমান শহিদ হাদি হত্যার বিচার দাবিতে আজও উত্তাল শাহবাগ

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

R
নিজস্ব প্রতিবেদক
09 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : কাতারের রাজধানী দোহাতে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিস্ফোরণে কেঁপে ওঠে দোহা। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার তথ্য নিশ্চিত করে বিবৃতি দিয়েছে। তবে তারা কাতারের নাম উল্লেখ করেনি। আইডিএফ বলেছে, “ইসরায়েলের ওপর ৭ অক্টোবর হামলার মূল পরিকল্পনাকারী এবং এ হামলার জন্য দায়ী, এমন বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতার ওপর বিমান হামলা চালানো হয়েছে। এসব নেতা বেশ কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন এবং ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন।”

সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, বৈঠকটিতে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন। ১৯৯৭ সালে জর্ডানে একবার তাকে হত্যার চেষ্টা চালিয়েছিল ইসরায়েল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
মতামত

কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার