Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়ার ধুনটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

BN DESK
28 December 2025, 03:07 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় সাকিব খান বিজয় (৩০) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাকিব খান উপজেলা সদরের পশ্চিমভরনশাহী গ্রামের জাহিদুল ইসলাম খান আজাদের ছেলে এবং ধুনট পৌর নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি। 

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে  ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 

 

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়ার ধুনটে ছাত্রলীগ নেতা গ্রেফতার

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার