Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

কুমিল্লায় রেললাইন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

R
নিজস্ব প্রতিবেদক
24 October 2025, 05:00 AM পড়তে ১ মিনিট
কুমিল্লায় রেললাইন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লার লালমাইয়ে ঢাকা-চট্টগ্রাম রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পেরুল উত্তর পাড়া মিয়াজী বাড়ি সংলগ্ন এলাকা থেকে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম রেল পথের লালমাই উপজেলার পেরুল উত্তর পাড়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়৷ তার মাথায় ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাতের অংশে বা বুধবার ভোরে কোনো ট্রেনের ধাক্কায় তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের পরিচয় শনাক্তে রেলওয়ে পুলিশ কাজ করছে বলে এই কর্মকর্তা জানান।
এলাকা: কুমিল্লা লালমাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

কুমিল্লায় রেললাইন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

R
নিজস্ব প্রতিবেদক | 10 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার