Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

কুড়িগ্রামের রাজারহাটের যুবক হাসান জিহাদী ইকো লিডার্সে জিতলেন লাখ টাকা

BN DESK
29 August 2026, 04:13 AM পড়তে ১ মিনিট

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটের জুলাই যোদ্ধা হাসান জিহাদীর পরিবেশবান্ধব উদ্যোগ ইকো লিডার্স’র ৩য় কোহর্টে নির্বাচিত হয়েছে। একই সাথে দ্য আর্থ থেকে আইডিয়া বাস্তবায়নের জন্য ১ লাখ টাকার প্রি-সিড ফান্ডিং অর্জন করেছেন তিনি।

গত ২২ সেপ্টেম্বর শুরু হওয়া ইকো লিডার্স প্রশিক্ষণে অংশ নেন কুড়িগ্রামের হাসান জিহাদীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের মাঝে অভ্যন্তরীণ গ্রুপে আইডিয়া শেয়ারের প্রতিযোগিতা হয়। যেখানে হাসান জিহাদীর টিমের নাম ছিল বর্ডারলেস ডট জোন, যারা প্রান্তিক উদ্যোক্তা ও ক্রেতাদের মধ্যকার বর্ডার ভাঙতে চায় এবং তাদের মধ্যকার সেতু হয়ে সরাসরি মার্কেটপ্লেসে সবুজ উদ্যোক্তাদের পণ্য বিক্রির ব্যবস্থা করতে চায়।

প্রথমবারের মতো এ ধরনের আন্তর্জাতিক প্রোগ্রামে অংশ নিয়ে নির্বাচিত হওয়াকে অসাধারণ অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন হাসান জিাহদী। নিজ এলাকার তিস্তাপাড়ের গল্প, গান ও সুখ-দুঃখ দেশের বিভিন্ন জেলার যুবকদের কাছে তুলে ধরেছেন বলেও জানান তিনি। আগামী ৪৫ দিনে বাংলাদেশের একটি গ্রামীণ জেলায় এই আইডিয়ার পাইলটিং শুরু হবে বলে জানানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

কুড়িগ্রামের রাজারহাটের যুবক হাসান জিহাদী ইকো লিডার্সে জিতলেন লাখ টাকা

B
BN DESK | 26 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার