Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার গাবতলী প্রেস ক্লাবের দোয়া মাহফিল

BN DESK
01 January 2026, 09:45 PM পড়তে ১ মিনিট

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে গাবতলী প্রেস ক্লাবের আয়োজনে পবিত্র কোরআন খতম, দোয়া ও মোনাজাত করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গাবতলী প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের হামদপুর হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় এ আয়োজন করা হয়। এ উপলক্ষে কোরআন খতম শেষে বিশেষ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন-গাবতলী প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, গাবতলী পৌর ওলামা দলের আহ্বায়ক আলমঙ্গীর হোসেন আলম, নাড়ুয়ামালা ইউপি’র প্যানেল চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, পৌর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনূল আকন্দ, প্রেস ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম লাকী, নজরুল ইসলাম, শামিম মিয়া, রিয়াজ মাহমুদ, তোহাব রহমান, আহসান হাবিব শিবলু এবং মাদ্রাসার কোষাধ্যক্ষ বাবলা মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এলাকা: বগুড়া গাবতলী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ার গাবতলী প্রেস ক্লাবের দোয়া মাহফিল

B
BN DESK | 01 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার