Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও তারেক রহমান চেয়ারম্যান হওয়ায় বগুড়ায় দোয়া মাহফিল

BN DESK
10 January 2026, 09:06 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও তারেক রহমান বিএনপি’র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় বগুড়ায় জেলা বিএনপি দোয়া মাহফিল করেছে। আজ শনিবার (১০ জানুয়ারি) বাদ আছর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বগুড়া জেলা বিএনপি এই দোয়া মোনাজাতের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন-বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র এড. একেএম মাহবুবর রহমান, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, হাদিদুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, হুমায়ন কবীর গেদা, আজিজুল হক মঞ্জু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল্লাহ্। উল্লেখ্য, গতকাল ৯ জানুয়ারি শুক্রবার রাতে শুলশান কার্যালয়ে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির জরুরি সভায় গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান বিএনপি’র চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও তারেক রহমান চেয়ারম্যান হওয়ায় বগুড়ায় দোয়া মাহফিল

B
BN DESK | 10 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার