Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

খালেদা জিয়া নিজের জীবন বিপন্ন করে দেশের কল্যাণে কাজ করেছেন : জিএম সিরাজ

BN DESK
04 December 2025, 11:38 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৫ আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, বেগম খালেদা জিয়া নিজের জীবন বিপন্ন করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করেছেন। ওয়ান ইলেভেন সরকার যখন খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর চেষ্টা করেছিল তখন তিনি বলেছিলেন ‘এই মাটিতে আমার জন্ম, বাংলাদেশের বাইরে আমার কোন ঘর নেই’।

খুনি হাসিনা সরকারের মিথ্যা মামলায় জেল জুলুম সহ্য করেও তিনি দেশের মাটি আঁকড়ে ছিলেন। অথচ হাসিনা নিজের স্বার্থে বার বার দেশ ও দেশের মানুষকে ফেলে রেখে বিদেশ চলে গেছেন। আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের দোয়াতপাড়াসহ বিভিন্ন গ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও দ্রুত সুস্থ্যতার জন্য দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, ভান্ডারবাড়ী ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আলীম মুকুল। 

উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মুঞ্জিল হোসেন আকন্দ, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, রাশেদুজ্জামান উজ্জল, আব্দুল কাইয়ুম টগর, বেলাল হোসেন বাবু, এনামুল হক শাহীন, আনোয়ারুল ইসলাম ইকবাল, মোন্নাফ হোসেন, জাহাঙ্গীর আলম, আতাউর রহমান পলাশ, আব্দুল হান্নান, যুবদল নেতা আবু মূছা, বুলবুল আহমেদ মিঠু, মনিবুর রহমান, মাহমুদুল হাসান সুমন, স্বেচ্ছাসেবকদল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুব-উল হক রঞ্জু, আশিক মাহমুদ, রাকিব হোসেন, ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট, মিলন মিয়া।

এলাকা: বগুড়া ধুনট
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

খালেদা জিয়া নিজের জীবন বিপন্ন করে দেশের কল্যাণে কাজ করেছেন : জিএম সিরাজ

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার