Logo
ট্রেন্ডিং: মাঠেই হার্ট অ্যাটাক, পরপারে ঢাকা ক্যাপিটালসের কোচ তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি, চীনা নিষেধাজ্ঞায় ২০ মার্কিন কোম্পানি ভোটার হলেন তারেক রহমানের মেয়ে জাইমা রহমান বিএনপি নেতার মোবাইল চু/রি করতে গিয়ে হাতেনাতে ধরা

খুলনায় পূর্ব শত্রুতার জেরে রানী মন্ডলকে হত্যা

R
নিজস্ব প্রতিবেদক
04 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট
খুলনায় পূর্ব শত্রুতার জেরে রানী মন্ডলকে হত্যা

খুলনার দাকোপে পূর্ব শত্রুতার জেরে রেখা রানী মন্ডল (৪২) নামে এক নারীকে হত্যার ঘটনা ঘটেছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী এলাকায় প্রতিপক্ষের কিল-ঘুষিতে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে রেখা রানী মন্ডলের গরুর বাছুর স্থানীয় মিলন গোলদারের ধান ক্ষেতে ঢুকে ধান খাচ্ছিল। এমন সময় রেখা রানী তার গরুর বাছুর তাড়াতে গিয়ে মিলন গোলদারের সঙ্গে কথা কাটাকাটি হয়। তখন মিলন গোলদার রেখা রানীকে কিল-ঘুষি মারেন। পরে তার স্বামী বিষ্ণুপদ মন্ডল ঘটনাস্থলে এসে দেখেন তার স্ত্রীর নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং মৃত অবস্থায় পড়ে আছে।

এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। জানা যায়, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে।

দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: খুলনা দাকোপ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

খুলনায় পূর্ব শত্রুতার জেরে রানী মন্ডলকে হত্যা

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার