Logo
ট্রেন্ডিং: জনগণ জামায়াত আমিরের মধ্যে ঈমাম খোমেনি-মাহাথির মোহাম্মদকে দেখছে : মোস্তাফিজুর অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার প্রায় ২২ হাজার কারাগার থেকেই স্ত্রী-সন্তানকে শেষবিদায় জানালেন ছাত্রলীগের সাদ্দাম বাড্ডায় নারীর মরদেহ উদ্ধার

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য : সালাহউদ্দিন

R
নিজস্ব প্রতিবেদক
04 November 2025, 02:00 PM পড়তে ১ মিনিট
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য। রাষ্ট্রকে অনেক রক্তের বিনিময়ে একটি ট্র্যাকে উঠানো হয়েছে। এখন সাংবিধানিক আইনি কাঠামোয় রূপ দেওয়া প্রয়োজন। জনগণ ও ’২৪-এর গণ-অভ্যুত্থানের অভিপ্রায় হলো জনগণের অধিকার প্রতিষ্ঠা করা।

আজ শনিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যত : জনমানুষের ভাবনা ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় প্রশ্নে জাতীয় ঐক্য প্রয়োজন। সেই সুযোগ দিয়েছে জুলাই আন্দোলন। নানাবিধ মতভেদ থাকলেও এই শক্তি সমুন্নত রাখতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার যারা এখনই চাচ্ছেন, তাদের উদ্দেশ্য ভিন্ন।

তিনি আরও বলেন, দলগুলোর ভিন্নমত থাকবে তবে এক অপরের প্রতি সহনশীল হতে হবে।
   

পরবর্তী খবর লোড হচ্ছে...
খেলাধুলা

গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য : সালাহউদ্দিন

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার