Logo
ট্রেন্ডিং: এবার পাকিস্তানের যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এমটিবি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড-এর মধ্যে সমন্বিত ক্যাশ ম্যানেজমেন্ট সল্যুশনের চুক্তি স্বাক্ষর প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ বগুড়া শহরের ফুটপাতে বিক্রি হচ্ছে  বিশ্বের নানা দেশের জাতীয় ফল

গরু কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত

R
নিজস্ব প্রতিবেদক
26 October 2025, 04:00 AM পড়তে ১ মিনিট
গরু কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজারে খান মঞ্জিলের পঞ্চম তলায় ওমর বিন খাত্তাব (রাঃ) মাদরাসার এ ঘটনা ঘটে।

নিহত ইশতিয়াক জেলার শ্রীনগর উপজেলার সুন্দারদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চোরমদ্দন গ্রামের বাসিন্দা বুলু মিয়া (৪০) মান্নতের গরু মাদরাসায় দান করেন। ওই গরুটি ছয়তলায় নিয়ে জবাই করা হয়। পরে মাংস কাটার সময় টানা বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয় ইশতিয়াক। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সোয়া ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্বজনরা মাদরাসার মুহতামিম এনামুল হক (৬৫) ও তার ছেলে আহমাদুল্লাহকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু বকর ছিদ্দিক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

গরু কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্র নিহত

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার