Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

গাজীপুরে পরিমাপে তেল কম দেয়ার অপরাধে ফিলিং স্টেশন বন্ধ

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 11:00 PM পড়তে ১ মিনিট
গাজীপুরে পরিমাপে তেল কম দেয়ার অপরাধে ফিলিং স্টেশন বন্ধ

গাজীপুরের কালিয়াকৈরে অনুমোদন না থাকা এবং পরিমাপে কম দেয়ার অভিযোগে একটি ফিলিং স্টেশন বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে কালিয়াকৈর ভান্নারা এলাকায় মোস্তাকিন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীল আফরোজ।

বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক কাউসার আলী জানান, তদন্তে দেখা যায়- ডিজেলে প্রতি ৫ লিটারে ৭০ মিলিলিটার এবং অকটেনে প্রতি ৫ লিটারে ৪০ মিলিলিটার কম দেয়া হচ্ছিলো। এ কারণে বিএসটিআই ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীল আফরোজ বলেন, বিএসটিআইয়ের কোনো অনুমোদন না থাকা এবং গ্রাহকদের ওজনে কম দেয়ার কারণে স্টেশন কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফিলিং স্টেশনটি বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
এশিয়া

গাজীপুরে পরিমাপে তেল কম দেয়ার অপরাধে ফিলিং স্টেশন বন্ধ

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার