Logo
ট্রেন্ডিং: কুলাউড়ায় পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা, আটক ৬ লিবিয়ার সেনাপ্রধানের বিমান বিধ্বস্তের কারণ জানাল তুরস্ক ‘প্রেমের প্রস্তাব দেওয়ায় স্টাম্প দিয়ে পিটিয়েছিলাম’

চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম

R
নিজস্ব প্রতিবেদক
05 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট
চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে জন্ম হয়েছে ৪ শিশুর। এদের মধ্যে ২ জন ছেলে ও ২ জন কন্যাশিশু।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই শিশুদের জন্ম হয়।

অপারেশনে নেতৃত্ব দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজি ও ইনফার্টিলিটি ইউনিট প্রধান ডা. তাসলিমা বেগম।

তিনি বলেন, এটা কোয়াড্রাপলেট প্রেগন্যান্সি। একজন মা একই সময়ে চারটি শিশু গর্ভধারণ করেন এবং নানান জটিলতা পেরিয়ে সন্তান জন্ম দেন। প্লাসেন্টা ছিল কোয়াড্রিকোরিওনিক ও কোয়াড্রিএমনিওটিক। শিশুদের ওজন কম। তবে মা ও সন্তান সবাই সুস্থ আছে। 

শিশুদের মধ্যে একজনের ওজন ১.৪ কেজি, আরেকজনের ১.৩ কেজি এবং ২ জনের ১.২ কেজি করে পাওয়া গেছে। সাধারণত সুস্থ নবজাতকের স্বাভাবিক ওজন ২.৮ থেকে ২.৯ কেজি হয়।

গত দুই মাস ধরে ওই নারী চমেক হাসপাতালে ভর্তি ছিলেন। শিশুদের হাসপাতালের এনআইসিইউতে রাখা হয়েছে বলে জানান তিনি।

এলাকা: চট্টগ্রাম
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিনোদন

চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম

R
নিজস্ব প্রতিবেদক | 15 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার