Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলে ডুবে কৃষকের মৃত্যু

BN DESK
08 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ  ও গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিলের পানিতে ডুবে শফিকুল ইসলাম রবু (৬৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় জাল নিয়ে বাড়ির অদূরে দোহাইল বিলে মাছ ধরতে যান শফিকুল।

কিন্তু সন্ধ্যার পরও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। রাতে বিলে জাল নামিয়ে খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আবারও জাল নামিয়ে খোঁজ করার একপর্যায়ে তার মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর বিলের পানিতে ডুবে শফিকুলের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, খবর পেয়ে বেলা ১১টায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলে ডুবে কৃষকের মৃত্যু

B
BN DESK | 27 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার