Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকসহ দম্পতি গ্রেফতার

BN DESK
04 November 2025, 07:00 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ৮৮ পিস ইয়াবা, ৩৮ গ্রাম গাঁজা, মাদকবিক্রির প্রায় ৮৮ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোনসহ এক দম্পতি গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃতরা হলো- গোমস্তাপুরের আনারপুরের লাল মোহম্মদের ছেলে মো. বেলাল(৩৪) ও তার স্ত্রী উজলেফা বেগম(৩৫)।

জানা যায়, গতকাল রোববার বিকেল ৪টায় রহনপুর পৌর এলাকার কেডিসিপাড়া এলাকায় জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের তত্বাবধানে অভিযানে অংশ নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানীসহ সেনাবাহিনী, র‌্যাব ও মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের ৫০ সদস্য।

রাত পৌনে ৯টায় জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গ্রেফতারকৃতরা তালিকাভুক্ত মাদক কারবারি। বহুদিন ধরে তারা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা ও অপরাধমূলক কার্যক্রমে জড়িত রয়েছেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকসহ দম্পতি গ্রেফতার

B
BN DESK | 29 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার