Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের বডি অন ক্যামেরার ব্যবহার শুরু

BN DESK
31 January 2026, 11:10 PM পড়তে ১ মিনিট

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আওতাধীন বিভিন্ন ভোটকেন্দ্রে পুলিশের বডি অন ক্যামেরা ব্যবহার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। ভোটকেন্দ্র সমূহে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে মহড়া অনুষ্ঠিত হয়েছে যা নির্বাচনকালীন স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের মধ্যে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, নির্বাচনি দায়িত্ব পালনে আইনগত ব্যবস্থা নেয়ার সময় পুরো সদস্যদের আচরণ, পেশাদারিত্ব বজায় রাখা এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা পুলিশের বডি অন ক্যামেরার ব্যবহার শুরু

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার