Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ১৭ জনকে পুশইন

BN DESK
14 January 2026, 01:52 PM পড়তে ১ মিনিট

গোমস্তাপুর ও চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ বুধবার (১৪ জানুয়ারি) ভোরে তাদের পুশইন করা হয়। পরে সকালে বিজিবির চাঁড়ালডাঙ্গা বিওপি’র টহলরত সদস্যরা তাদের ওই সীমান্তের তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবনগর এলাকা থেকে আটক করে গোমস্তাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা। 

পুশইন হওয়া ব্যক্তিরা জানান, তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন আগে দালালের মাধ্যমে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। গত তিন বছর জেলে থাকার পর সপ্তাহখানেক আগে দিল্লির আগ্রার সেকেন্দারাবাদ থানা পুলিশ তাদের আটক করে গাড়িতে করে নিয়ে এসে মঙ্গলবার রাতে সীমান্ত জড়ো করে। আজ বুধবার ভোরে তাদের ওই সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়।

বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল  বারিক  জানান, আটকরা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ১৭ জনকে পুশইন

B
BN DESK | 14 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার