Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪, বাড়ি ঘরে হামলা

BN DESK
09 November 2025, 05:00 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পূর্ব শত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত: ১৪ জন আহত হয়েছেন। এসময় ১০-১২টি বাড়িঘরে হামলা করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ফুলবাড়ি গ্রামে হামলা ও মারধর শুরু হয়। পরে তা পাশের একই ওয়ার্ডের মারকইল এবং ৫নং ওয়ার্ডের পাহাড়পুর গ্রামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাচোল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নেতা ও আসন্ন নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আমিনুল ইসলাম এবং একই আসনে অপর মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি নেতা আব্দুস সালাম তুহিনের সমর্থক কর্মীরা বেশ কিছুদিন ধরে চলা এই দ্বন্দ্বে জড়িত। তবে আমিনুল ইসলাম এবং আব্দুস সালাম তুহিন উভয়ই জানান, বিষয়টি রাজনৈতিক সমস্যা নয়, স্থানীয় সমস্যা। স্থানীয় নেতৃবৃন্দ বিষয়টি ভাল জানেন।

চলমান সংকট মেটাতে পুলিশকে বারবার বলা হয়েছে বলেও জানান আমিনুল ইসলাম। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে তিন গ্রাম জুড়ে বাড়িঘরে হামলা ও ১৪ জন আহতের ঘটনার শিকার মূলত: তুহিন পক্ষের লোকজন।

তবে দু’পক্ষের লোকজনই দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এর আগে, গত রোববার চলামান দ্বন্দ্বে আমিনুল পক্ষের একজন গুরুতর আহত হলে মামলা হয়। ওই মামলায় কেউ গ্রেফতার হয়নি। গতকালের ঘটনাতেও কেউ আটক হয়নি জানিয়ে ওসি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। কেউ এখনও কোন অভিযোগ করেনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৪, বাড়ি ঘরে হামলা

B
BN DESK | 14 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার