Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জের বিভিষন সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে পুশইন

BN DESK
14 December 2025, 11:39 PM পড়তে ১ মিনিট

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষন সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ।

আজ রোববার (১৪ ডিসেম্বর) ভোরে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) বিভিষন বিওপির সদস্যরা তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বিজিবি জানায়, ওই সীমান্ত পিলার ২১৯/৭১আর হতে আনুমানিক ১ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে লালমাটি নামক স্থানে তাদের দেখতে পেয়ে আটক করা হয়। আটককৃত ১৫ জনের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন মহিলা এবং ২ জন শিশু রয়েছে।

তাদের মধ্যে ৩ জন খুলনা, ৭ জন যশোর, ২ জন নড়াইল, ১ জন সাতক্ষীরা, ১ জন মানিকগঞ্জ ও ১ জন ঢাকা জেলার বাসিন্দা। গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানিয়েছেন, আটককৃতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জের বিভিষন সীমান্ত দিয়ে ১৫ বাংলাদেশিকে পুশইন

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার