Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব 

BN DESK
21 January 2026, 07:59 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে পিঠা উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত উৎসবে শিক্ষার্থীরা প্রায় অর্ধশতাধিক পদের পিঠা প্রদর্শন করেন। প্রায় ২০টি স্টলে শিক্ষার্থীরা শুধু পূর্বের তৈরি পিঠাই নয় বরং তাৎক্ষণিক পিঠা তৈরি করে স্বাদ নেয়া ও ক্রয় করার সুযোগ করে দেয় দর্শনার্থীদের।

শিক্ষার্থী রওনক জাহান বলেন, পিঠা শুধু একটি খাবারই নয় বরং বাঙালির হাজার বছরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। যুগ যুগ ধরে গ্রাম বাংলার ঘরে ঘরে দাদি-নানিরা হরেক পদের পিঠা বানাতেন সেগুলো হারিয়ে যেতে দেয়া যাবে না।

ভবিষ্যৎ প্রজন্মকে এসব পিঠা-পুলির স্বাদের সাথেও পরিচয় করিয়ে দিতে হবে। স্টল পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সফিকুল বারি  পিঠা উৎসবের প্রশংসা করেন। এদিকে এই উৎসবকে ঘিরে মাঘের শীতের মিষ্টি রোদে শিক্ষার্থীরা আনন্দ আড্ডায় মেতে ওঠেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে পিঠা উৎসব 

B
BN DESK | 21 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার