Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  

BN DESK
11 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে আবু সুফিয়ান (৪৭) নামে এক কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পার্বতীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গরবাড়ি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়,বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে বাড়ির অদূরে ইউপি ভবন এলাকার একটি আমবাগানের আমগাছের ডালের সাথে গলায় রশির ফাঁস দেয়া মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুফিয়ান আত্মহত্যা করেছেন। তবে এর কারণ নিশ্চিত হওয়া যায়নি।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে সুফিয়ানের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যন মোয়াজ্জেম হোসেন বলেন, সুফিয়ানের আত্মহত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  

B
BN DESK | 30 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার