Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছর কারাদণ্ড, ৪০ লাখ টাকা অর্থদণ্ড

BN DESK
10 November 2025, 10:00 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবঞ্জে শহরের ব্যবসায়ী হাম্মাদ আলীর  ব্যাংক চেক ডিজঅনার সংক্রান্ত একটি মামলায় ব্যবসায়ী ও জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চাইনিজ রফিককে এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে চেকে বর্ণিত ৪০ লাখ টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা পোনে ১টায় চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম দায়রা প্রথম আদালতের বিচারক আ: বা: মো: নাহিদুজ্জমান আসামির অনুপস্থিতিতে সাজা ঘোষণা করেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) জহির জামান জনি বলেন, ২০১৩ সালের ২০ জানুয়ারি আসামি বাদিকে ১০ লাখ টাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ৪টি চেক প্রদান করেন। যা পরে ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত (ডিজঅনার) হয়।

এ প্রেক্ষিতে লিগ্যাল নোটিশ প্রদানের পরও নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না হওয়ায় বাদি ২০১৩ সালের ২৭ মার্চ এই মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে মামলার রায় ঘোষণা করেন।

রায়ে আদালত ৬০ দিনের মধ্যে নালিশকারীকে  অর্থদণ্ডে বর্ণিত টাকা প্রদানের জন্য আসামিকে নির্দেশ দেন। এছাড়া দণ্ডিতের বিরুদ্ধে সাজা পরোওয়ানা জারির আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক খান বলেন, এই মামলার ব্যাপারে উচ্চ আদালতে আপিল করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছর কারাদণ্ড, ৪০ লাখ টাকা অর্থদণ্ড

B
BN DESK | 22 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার