Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
09 January 2026, 11:59 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় মাটি ভর্তি ট্রলি চাকায় পিষ্ট হয়ে মো.মিলন(৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমিনগর গ্রামের মো. বিকল ওরফে মিন্টুর ছেলে। তিনি কৃষিকাজে জড়িত ছিলেন। ঘটনার পর পুলিশ ট্রলি ও এর চালককে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ৮টায় জামবাড়িয়া ইউনিয়নের ফতেপুর খাসপাড়া মোড়ে মোটরসাইকেল নিয়ে সড়কে পিছলে পড়েন মিলন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রলি তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হক বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 09 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার