Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

BN DESK
30 November 2025, 10:17 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাথরবাহী ট্রাক চাপায় জাহানারা বেগম(৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ঘোড়া পাখিয়া মোন্নাপাড়া গ্রামের মৃত রইস উদ্দিনের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ রোববার (৩০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর মোড় এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক পারাপারের সময় বন্দর ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ সদরগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন জাহানারা।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার