Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

BN DESK
04 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় আইয়ুব আলী (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের কানসাট গুচ্ছগ্রাম এলাকার মৃত মাজেদ মহলদারের ছেলে। গতকাল শনিবার রাত পোনে ১০টায় কানসাট মিলিক মোড় এলাকায় সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সড়ক ধরে হেঁটে যাবার সময় ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন আইয়ুব। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এস.আই) গোপল মন্ডল বলেন, ঘটনার পর অজ্ঞাত ট্রাকটি পালিয়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার