Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ নিহত

BN DESK
29 October 2025, 12:00 PM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পণ্যবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষে আবুল কালাম আজাদ (২৭) নামে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি জেলার গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নয়াদিয়াড়ি গ্রামের সাদেক আলী বিষুর ছেলে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুরগামী সড়কে ঘটনাটি ঘটে।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের দিক থেকে মোটরসাইকেলযোগে গোমস্তাপুর যাবার পথে একটি  রিকশাভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক আবুল কালম আজাদ।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, পুলিশ  ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক আবুল কালাম আজাদ নিহত

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার