Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত দলের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

BN DESK
12 November 2025, 06:56 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা বাইপাস সড়কের মারিয়াপাড়া এলাকায় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন সদর থানার আমনুরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম। গতকাল মঙ্গলবার রাত সোয়া ১১টায় ঘটনাটি ঘটে।

জানা যায়, রাত ১১টায় মারিয়াপাড়া এলাকায় ফাঁকা সড়কে গাছ ফেলে ১০/১২ জনের একদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবরে এসআই নুরুল ঘটনাস্থলের  দিকে রওনা দেন। এসময় ঘটনাস্থলে পৌঁছামাত্র ধারালো অস্ত্র নিয়ে তার উপর আক্রমণ করে ডাকাতরা। পরে তারা ধানক্ষেতের মধ্যদিয়ে পালিয়ে যায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন আকন্দ বলেন, ঘটনার পর এসআই নুরুলকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতেই উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। ওই সড়কের রাজশাহী এলাকায় পরে ডাকাতি হয়েছে বলেও শোনা গেছে। বিষয়টি রাজশাহী পুলিশ দেখছে।

ঝিলিম ইউপি চেয়ারম্যান গোলাম লূৎফল হাসান বলেন, ঘটনাস্থলটি ঝিলিমের ৪ ও ৫নং ওয়ার্ড এবং তানোরের বাঘাইড় ইউনিয়নের সীমানায় অবস্থিত। রেললাইনের পাশের জুমারপাড়া থেকে মারিয়াপাড়াগামী সড়কটি ডাকাত প্রবণ বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে ডাকাত দলের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার