Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে দুই ভাই নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন 

BN DESK
09 November 2025, 04:00 AM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ডের ফুলবাড়ি, মারকইল, পাহাড়পুর গ্রামে গত ১৪ অক্টোবর দু’পক্ষের সংঘর্ষে মিলন ও আলম নামে দুই সহোদরসহ অন্তত: ১৪ জন গুরুতর আহত হন। পরদিন ১৫ অক্টোবর আহত ওই দু’ভাই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) বেলা পৌনে ১১টায় এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ভুক্তভোগী পরিবারের ব্যানারে ফুলবাড়ি মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন- নিহত মিলনের স্ত্রী সুমেরা খাতুন, আলমের স্ত্রী রেখা খাতুন, আলমের ছেলে সাদেক আলী, ইউপি সদস্য মো. শাহজাহান, উপজেলা বিএনপি নেতা আবু তাহের খোকন, মনিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। কর্মসূচিতে প্রায় ৩শ’ নারী-পুরুষ অংশ নেন। এব্যাপারে নাচোল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল কাদির সৈকত বলেন, এ ঘটনায় থানায় একটি হত্যা এবং বাড়িঘরে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায়  আরও ২টিসহ মোট ৩টি মামলা দায়ের হয়েছে। পুলিশ ৩টি মামলায় এ পর্যন্ত এক সন্দেহভাজন ও চার এজাহারনামীয় আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে দুই ভাই নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন 

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার