গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নদীতে গোসল করতে নেমে নাঈম (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নে মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে। সে ওই ইউনিয়নের খোশালপাড়ার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে ওই নাঈম বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীতে গোসল করতে যায়। বাড়ি ফিরে না আসায় তার পরিবারের লোকজন বিকেলে নদী থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করে। সে গোমস্তাপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।