Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
04 December 2025, 11:32 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পুকুরে ডুবে নুর আলম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শল্লা মোড় এলাকার মনিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সকলের অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয় নুর আলম।

বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করলে বেলা ২টার দিকে বাড়ির পাশের সরকারি পুকুর থেকে নুর আলমের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 04 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার