Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক মামলায় ৪ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

BN DESK
17 November 2025, 10:52 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ৪ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থক গ্রেফতার হয়েছেন। পরে তাদের বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত থেকে আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল পর্যন্ত পৃথক অভিযানে ওই ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মোক্তারুল ইসলাম রাজু (৩৮), নাচোলের ফতেপুর ইউনিয়ন আওযামী লীগ সমর্থক জাহাঙ্গীর আলম (৩৬), ফতেপুর ইউপি ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য আবুল কালাম (৫২) এবং ফতেপুর ইউনিয়ন যুবলীগ সমর্থক সরোয়ার হোসেন সুমন (২৮)।

আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে। তিনি আরও বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে জেলা শহরসহ জেলাব্যাপী বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। কোথাও কোন গোলযোগের খবর পাাওয়া যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক মামলায় ৪ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেফতার

B
BN DESK | 17 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার