Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশু নিহত

BN DESK
06 December 2025, 06:26 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ভটভটির ধাক্কায় মক্কা খাতুন নামে পাঁচ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সোয়া ৫টায় দুর্ঘটনাটি ঘটে। সে ঝিলিম ইউনিয়নের আমনুরা বালিকাপাড়া এলাকার আশিকুজ্জামানের মেয়ে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেল সোয়া ৫টায় বাড়ির কাছে আমনুরা থেকে নাচোলগামী সড়ক পারাপারের সময় বাবার হাত ছেড়ে সড়ক পার হওয়ার জন্য হঠাৎ দৌড় দিলে দ্রুতগতির ভটভটির ধাক্কায় আহত হয় শিশু মক্কা। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই ভটভটিটি পালিয়ে যায়। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিন আকন্দ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় শিশু নিহত

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার