Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গানপাউডার ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ 

BN DESK
31 January 2026, 07:07 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে তিন কেজি তিনশ’ ছয় গ্রাম সাদা, কালো ও হলুদ বর্ণের গান পাউডার ও  বোমা তৈরির বিভিন্ন সামগ্রী জব্দ করেছে র‌্যাব। বোমা তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে ৮৫৫ গ্রাম কাঁচের গুড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ৬টি গ্যাস লাইটার ও  ২টি লাল রঙের স্কচটেপ।

র‌্যাব জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় গোপন খবরের ভিত্তিতে ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৫নং বেড়ি বাঁধ সংলগ্ন একটি লিচু বাগানের ভেতর অভিযান চালিয়ে এসব সামগ্রী জব্দ করা হয়। তবে অভিযানে কেউ আটক হয় নি।

আজ শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে দুটি প্লাস্টিকের ব্যাগে পলিথিনে মোড়ানো ৩.৩০৬ গ্রাম লাল, কালো ও হলুদ বর্ণের গান পাওডার সদৃশ গুড়া পদার্থ এবং বোমা তৈরির সরঞ্জাম ৮৫৫ গ্রাম কাঁচের গুড়া, ৮০২ গ্রাম পাথর, ১৮৭ গ্রাম লোহার পেরেক, ১২টি জর্দার কৌটা, ৬টি গ্যাস লাইটার ও ২টি লাল রংয়ের স্কচটেপ জব্দ হয়। জব্দকৃত সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে গানপাউডার ও ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ 

B
BN DESK | 31 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার