Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে হেরোইনসহ গ্রেফতার ৩

BN DESK
25 November 2025, 11:35 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাট উপজেলায় র‌্যাবের পৃথক দুই অভিযানে ১৪০ গ্রাম হেরোইনসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সদরের নরেন্দ্র্পুর উত্তরপাড়া এলাকার মো. আনারুলের ছেলে মো. আসাদুল হক(২১), একই এলাকার মো. নাইমুল হকের ছেলে সোহেল রানা(৩৫) এবং ভোলাহাটের বিরেশ্বরপুর উত্তরটোলা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে আলমগীর হোসেন ওরফে আলম (৪৬)।

র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস জানায়, গোপন সংবাদ পেয়ে গত সোমবার বিকেল সোয়া ৪টার দিকে নিজ বাড়ি থেকে ৩৫ গ্রাম হেরাইনসহ গ্রেফতার করা হয় আলমকে। এর আগে সোমবার দুপুর দেড়টার দিকে সদরের চর ইসলামপুর এলাকার একটি জমি থেকে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয় আসাদুল ও সোহেল রানাকে।

মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন খবরের ভিত্তিতে গত সোমবার বিকেলে ও দুপুরে পৃথক অভিযান চালানো হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সদর ও ভোলাহাট থানায়  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে হেরোইনসহ গ্রেফতার ৩

B
BN DESK | 25 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার